রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে বিজিবির হাতে আটক-৩

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে বিজিবির হাতে আটক-৩

অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৩ জন বাংলাদেশি নাগরিক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে আটটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ খোসালপুর বিওপির বাঘাডাঙ্গা বাজার থেকে তাঁদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বড়বাদুরা গ্রামের মো. জাকারিয়া খান (৩০), নড়াইল জেলার কালিয়া উপজেলার পহরডাঙ্গা গ্রামের মো. ইক্লাস শরিফ (৪০) এবং যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খেপখালী গ্রামের হৃদয় মন্ডল (২৯)।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

​বিজিবি জানিয়েছে, বাঘাডাঙ্গা বাজারসংলগ্ন রাস্তার ওপর হাবিলদার মো. জামাল উদ্দিনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছিল। এ সময় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ওই তিন জনকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত পুরুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমবি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন