সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্ববাজারে তেলের দাম একলাফে বাড়ল ৩ ডলার

বিশ্ববাজারে তেলের দাম একলাফে বাড়ল ৩ ডলার

ঢাকা : ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়েছে।

লেবাননে ইসরায়েলের নতুন বিমান হামলা এবং সোমবার (৮ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে বিকট বিস্ফোরণের খবরে জ্বালানি তেলের বাজারে এই অস্থিরতা তৈরি হয়।

এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধ পরিস্থিতির অবসান এবং হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার যে আশা তৈরি হয়েছিল, তা বড় ধরনের ধাক্কা খেল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ২০ সেন্ট বা ৩ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৯৬ ডলার ২৪ সেন্টে পৌঁছেছে।

পাশপাশি, মার্কিন অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম ২ ডলার ৮৭ সেন্ট বা ৩ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৩ ডলার ৪১ সেন্টে।

উল্লেখ্য, গত মার্চ মাস থেকে শুরু হওয়া এই সংকটের পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, গত এপ্রিলের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা সাময়িক স্থগিত রাখার পর থেকে যুদ্ধ পরিস্থিতি একপ্রকার স্থবির ছিল।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন