, || ||

ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভে অনুষ্ঠান বর্জন বিএনপির

ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভে অনুষ্ঠান বর্জন বিএনপির

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

এ ঘটনাকে কেন্দ্র করে সভাস্থলে গিয়ে প্রতিবাদ ও স্লোগান দেন তারা। একপর্যায়ে উদ্ভূত পরিস্থিতিতে পরে দুঃখপ্রকাশ করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

শনিবার (৭ নভেম্বর) বেলা সারে ১২টার দিকে চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল থেকে ডিসি সাহিত্য মঞ্চে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান চলছিল। কিন্তু বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে গিয়ে দেখেন ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নেই। ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে ব্যানারে ছবি না থাকায় জেলা প্রশাসকের কাছে জবাব চান তারা। পরে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন নেতাকর্মীরা।

জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবীব বলেন, শুধু ব্যানারের ছবি দেওয়া হয়নি এমন না, বরং অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক হিরন উর রশীদ শান্ত। প্রশাসনের এমন বিতর্কিত কর্মকান্ড আমাদেরকে ভাবিয়ে তুলছে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু বলেন, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি মেনে নেয়া যায় না। আমরা ডিসির কাছে জানতে চেয়েছি সন্তোষজনক উত্তর পাইনি। তাই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছি।

এদিকে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, অনুষ্ঠানের জন্য নির্ধারিত বাজেট নেই। এ জন্য ছবি সাজানোর ইচ্ছা থাকলেও পারিনি। এছাড়া প্রধানমন্ত্রীও ছবি ব্যবহারে নিরুৎসাহিত করেন। তবে বিষয়টি ভুল হয়েছে।

এমভি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন