, || ||

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর মগবাজারে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গুলির ঘটনার সময় আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না। দুর্বৃত্তদের পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সেটি খটিয়ে দেখছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, গুলির ঘটনার পর পুলিশ এ বিষয়ে কাজ করছে। এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে একনও আসিফ আকবরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত আসিফ আকবর। চট্টগ্রাম বিভাগ থেকে কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হন তিনি। ২০২৫ সালের ১ অক্টোবর বিসিবির পরিচালক হিসেবে তিনি দায়িত্ব নেন।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় গেম ডেভেলমেন্টের দায়িত্ব পান। পরে বিসিবির সব ধরনের পদ থেকে অবসর নেন আসিফ আকবর।

এনডি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন