ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ কতৃক অজ্ঞাত এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে মহেশপুর উপজেলার খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দুপুরে গণমাধ্যমে পাঠানো ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমাদুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা এক অজ্ঞাত একজনকে নদী পথে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করেন। বাংলাদেশে প্রবেশের আগেই ওই ব্যক্তিকে খোশালপুর বিওপির টহলদল দেখতে পায়।
পরে টহলদলের সদস্যরা ওই ব্যাক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরবির্তীতে সে সাতারকেটে ভারত সীমান্তে চিলে যায়। বর্তমানে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছে।
বিজিবি জানায়, বিএসএফের অবৈধ পুশ-ইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে অবগত করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
এমবি/জেএন



