রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, শিল্প সচিব মোহম্মদ ওবায়দুর রহমান, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, রেডক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিলসহ সোসাইটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, সরকারের পরিচ্ছনতা অভিযানের অংশ হিসেবে মাগুরা পৌরসভা নতুন বাজার পরিস্কার অভিযান পরিচালিত হয়েছে। সামনে বর্ষা মৌসুম বাড়ির পাশে ড্রেনগুলো পরিস্কার করতে হবে। না হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ভোগান্তি বাড়বে।

তিনি জানান, এছাড়া ময়লা আবর্জনা পৌরসভার নিধারিত স্থানে ফেলবো। আগামীতে আমরা পরিচ্ছন্ন ও পরিস্কার একটি দেশ গড়তে পারি। আমরা নিজেরাও পরিষ্কার করব, অন্য কেউ পরিস্কার করতে উদ্ধুধ করব।

মোখলেছুর রহমান/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন