শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক বুদ্ধি প্রতিবন্ধির মৃত্যু হয়েছে।

সোমবার (৬ই জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে প্ল্যাটফর্মের পশ্চিম দিকে চিলাহাটিগামী ৭২৭ আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরেই উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করতেন। রেললাইনে দাঁড়িয়ে থাকা অবস্থান তিনি ট্রেনে কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার একাধিক অঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তিনি মানসিক রোগী ছিলেন।

খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছেন দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিক।

তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

উথলী রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

আমিনুর রহমান/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন