রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন

ঢাকা: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুই হত্যা মামলার রায় ২৮ জুন।

সোমবার (১৫ জুন) যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ধার্য হলো এ মামলার রায়ের দিন। এর আগে ৪ মার্চ এ মামলার রায় ঘোষণার কথা থাকলেও নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য প্রসিকিউশনের সময় আবেদনের পর স্থগিত হয় মামলার রায়।

পরে প্রসিকিউশন এ মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারের একটি স্বীকারোক্তিমূলক ভিডিও প্রমাণ হিসেবে দাখিল করে। সেই ভিডিও প্রমাণের উপর যুক্তিতর্ক শেষ হলে দ্বিতীয়বারের মতো রায়ের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আসামি পাঁচজন। এরমধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। বাকি চারজন পলাতক রয়েছেন।

আরপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন