, || ||

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে জামায়াতের সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে জামায়াতের সংবাদ সম্মেলন

সার ডিলার নিয়োগে চরম অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, স্থানীয় কৃষি প্রশাসনকে ব্যবহার করে সারের ডিলারশিপ বিতরণে ব্যাপক লুটপাট ও আর্থিক লেনদেন হয়েছে। যোগ্য, অভিজ্ঞ এবং প্রকৃত সার ব্যবসায়ীদের সম্পূর্ণ বাদ দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

বক্তব্যে আরও বলা হয়, “কৃষকের সার নিয়ে এই ধরণের ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ডিলার নিয়োগের নামে যে অনৈতিক স্বজনপ্রীতি ও দলীয়করণ করা হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে।” তারা এই দুর্নীতির পেছনে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান সহ চুয়াডাঙ্গা জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।

এনডি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন