চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির সদস্য ও সংবাদপত্র বিক্রয় এজেন্ট রমজান আলী (৪০) আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সাংবাদিক রমজান।
বুধবার (২৯ জুলাই) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রমজান আলী জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের বাসিন্দা এবং আনসার আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সংবাদপত্র বিপণনের সঙ্গে যুক্ত ছিলেন। কর্মজীবনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণে জীবননগরের সাংবাদিক অঙ্গনে তিনি একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
রমজান আলীর মৃত্যুতে জীবননগরের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
ওএনবি



