চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিতভছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
মঙ্গলবার (১৩ অক্টবর) দুপুর ১২টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, প্লাস্টিকের ব্যাবহার কমানো, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, মানব পাচার প্রতিরোধ, আত্মহত্যার প্রবণতা রোধ এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া স্কুলের ছেলে মেয়েদের মোবাইল ফোন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা।
আর/এস



