শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তিন খেলোয়াড়ের ইনজুরি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

তিন খেলোয়াড়ের ইনজুরি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

আসন্ন ফিফা বিশ্বকাপের আর মাত্র দুই মাস সময় বাকি আছে। ঠিক এমন সময়ে আর্জেন্টিনার তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় পড়েছেন ইনজুরি্তে। এমন পরিস্থিতিতে দলে বড় ধরনের দুশ্চিন্তার সৃষ্টি করেছে।

কোচ লিওনেল স্কালোনি যখন দল গুছিয়ে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করছিলেন, ঠিক তখনই দলের কয়েকজন মূল খেলোয়াড়ের চোট তাকে চিন্তায় ফেলে দিয়েছে।

লন্ডনে টটেনহ্যাম হটস্পার ও সান্ডারল্যান্ডের ম্যাচে গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আহত হন ক্রিস্টিয়ান রোমেরো। তিনি ব্যথা নিয়েই খেলা চালিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত ডান হাঁটুর অস্বস্তির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। তার মুখে ছিল তীব্র যন্ত্রণার ছাপ। এখন তার লিগামেন্টে কোনো ক্ষতি হয়েছে কি না তা পরীক্ষার মাধ্যমে জানা যাবে এবং গুরুতর কিছু ধরা পড়লে বিশ্বকাপে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

শুধু রোমেরোই নন, স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের ইনজুরিও আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তা। ইন্টার মিলানের এই তারকা স্ট্রাইকার আগের পেশির চোট থেকে সেরে উঠলেও সেই সমস্যা আবার ফিরে এসেছে।

অন্যদিকে, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অ্যাস্টন ভিলার শুরুর একাদশে থাকা সত্ত্বেও এমিলিয়ানো মার্টিনেজ ওয়ার্মআপের সময় অস্বস্তি অনুভব করেন এবং শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি। তার জায়গায় খেলেন ব্যাকআপ গোলকিপার মার্কো বিজট।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন