রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

ঢাকা : দেশে রেকর্ড পরিমাণ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদনে নতুন এ রেকর্ড সৃষ্টি হয়েছে।

বিদ্যুৎ উৎপাদনে এটি সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির কর্মকর্তারা। এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যার পর থেকে দেশের বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ চাপ তৈরি হয়। বিশেষ করে গরমের মৌসুমে আবাসিক খাতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় পিক লোড বৃদ্ধি পায়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে প্রায় ২৯ হাজার মেগাওয়াটের বেশি। তবে জ্বালানি সরবরাহ, রক্ষণাবেক্ষণ ও চাহিদার তারতম্যের ওপর বিদ্যুতের উৎপাদন নির্ভর করে।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন