রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালাল নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালাল নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

শরীয়তপুরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জন্মদিনের কেক ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিকে জেলার জাজিরা উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার সন্ধ্যায় জোড়াব্রিজ এলাকায় কয়েকজন যুবক জড়ো হন। একপর্যায়ে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা দ্রুত সরে যান। এ সময় ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা বলেন, জোড়াব্রিজ এলাকায় হঠাৎ কয়েকজন যুবককে জড়ো হতে দেখা যায়। পরে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে উপস্থিত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। সেখান থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসজি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন