ঢাকা: বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। আগামী বছরের জন্য হজ সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ হজ প্যাকেজ ঘোষণা করেন।
হজ প্যাকেজ-১ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর হজ প্যাকেজ-২ এর খরচ পড়বে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
বেসরকারি ব্যবস্থাপনায় অতিরিক্ত তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা যাবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ-২ এ উল্লেখিত সেবা সুবিধা কমিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।
ধর্মমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ওএনবি/পিএস/এএস



