শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রাজধানীতে বাসচাপায় ২ সাংবাদিকের মৃত্যু

রাজধানীতে বাসচাপায় ২ সাংবাদিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরায় বাসচাপায় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল ইসলাম শাকিব ও দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার রবিউল ইসলাম রাজু নামে দুই সাংবাদিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়াল সড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

শাকিব ভোলার দৌলতখান উপজেলার কলেজ রোডের মৃত নুর ইসলামের ছেলে। রাজু গোপালঞ্জ সদরের নিজড়া মধ্যপাড়া গ্রামের শিহাব উদ্দিন মোল্লার ছেলে। সাকিব উত্তরখান এবং রাজু উত্তরার আব্দুল্লাহপুরে থাকতেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে পাঠানো রিকশাচালক মো. সাগর বলেন, একটি লাল রঙের বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। রাস্তার ডান পাশে জায়গা থাকার পরও বাসটি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়।

সাগর বলেন, তাদের উদ্ধার করে প্রথমে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, বাস চাপায় দুই সাংবাদিকের মৃত্যুর ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘাতক চালক ও গাড়ি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ওএনবি/আরপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন