শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাতে হজ ফ্লাইট আনুষ্ঠানিক ভাবে ইউদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১ টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জানা গেছে, চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী যাত্রা করবেন।

সূচিতে প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে ছয়টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদি এয়ারলাইনস সাউদিয়া এবং চারটি ফ্লাইনাস।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজ চুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া ৩৫ শতাংশ পরিবহন করবে সাউদিয়া এবং বাকি ১৫ শতাংশ বহন করবে ফ্লাইনাস।

শনিবার থেকে শুরু হওয়া প্রি-হজ ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওএনবি/জেএন/এএস

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন