রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট : গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু দুজনের নাম আবু সাফা ও রাফা আক্তার। তাদের দুজনেরই বয়স এক বছরের কম।

এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। শনিবার (১৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৩৩৬ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৫৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত বিভাগে মোট ১৪৯ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিলেন। বাকিরা সন্দেহভাজন।

স্ট্যালিন রহমান/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন