শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি

ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ জন হাজি। শনিবার (২৭ জুন) ভোররাত ৩টা পর্যন্ত পাওয়া ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা ৬৮ হাজার ২৯৭ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৮৩৮ জন রয়েছেন।

এসব হাজি দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদি এয়ারলাইন্স ৬৩টি এবং ফ্লাইনাস ২৩টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন।

হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। এরপর ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন