শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হোয়াইট হাউসের কাছে গোলাগুলিতে নিহত ১

হোয়াইট হাউসের কাছে গোলাগুলিতে নিহত ১

ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউজের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন।

মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, নিরাপত্তা চৌকির কাছে এসে ওই ব্যক্তি কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে তিনি নিহত হন।

স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার কিছু আগে পেনসিলভানিয়া অ্যাভিনিউ এবং সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্টের মোড়ের কাছে এই ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানান, সন্দেহভাজন ব্যক্তি আচমকা কর্মকর্তাদের দিকে গুলি ছোড়েন।

পরে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি সন্দেহভাজনের গুলিতে নাকি পাল্টাপাল্টি গোলাগুলির সময় আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।

ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন এবং তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই রাইফেল হাতে সিক্রেট সার্ভিসের এজেন্টরা নর্থ লন এলাকায় অবস্থান নেন। তাঁরা হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুম আটকে দেন। পরে ইস্টার্ন টাইম (ইটি) সন্ধ্যা পৌনে ৭টার পরপরই লকডাউন তুলে নেয় কর্তৃপক্ষ।

এদিকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, এফবিআই ঘটনাস্থলে রয়েছে এবং তদন্তে সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে।

ঘটনার কিছুক্ষণ আগে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ শুশি উইলস, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে হোয়াইট হাউস ত্যাগ করতে দেখা যায়।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন