মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা

কুষ্টিয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা

কুষ্টিয়ায় উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে হাম আক্রান্তের সংখ্যা । জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৩৯ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলাজুড়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৪ জনে। যদিও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা অনেক বেশি, তবে এখন পর্যন্ত ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে মাত্র ৩ জনের দেহে হামের উপস্থিতির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

সবশেষ কুষ্টিয়া জেলায় গত ২৪ ঘণ্টার ভর্তিকৃত ৩৯ জনের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল: ২১ জন, কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল: ১২ জন, খোকসা ও কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৪ জন (প্রতিটিতে ২ জন করে), মিরপুর ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ২ জন (প্রতিটিতে ১ জন করে)

উদ্বেগজনক এই পরিস্থিতির মধ্যেও স্বস্তির খবর হলো, সবশেষ ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি,তাছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, পুরো পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হচ্ছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। শিশুদের জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ইয়াসির আরাফাত/এনডি/জেএন/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন