রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় শোভাযাত্রা ও আলোচনা সভা

মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় শোভাযাত্রা ও আলোচনা সভা

সাতক্ষীরা : মহান মে দিবস এবং এবং জাতীয় শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সবুজ বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির সুচনা করেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক আফরোজা আখতার।

এরপর একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন,অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম সহ জেলা শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেরিস মার্কেটের সামনে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেন। সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই বিশ্বব্যাপী পালিত হয় এই মে দিবস।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সভা শেষে শ্রমজীবী মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক আফরোজা আখতারআব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন