আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশকিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে।

শেখ হাসিনাকে ফেরানো হবে কি না- এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয় আলোচনা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।



