শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ দিয়ে চলছে জাহাজ

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ দিয়ে চলছে জাহাজ

মার্কিন নৌবাহিনীর অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। ইরানের স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত মোট ২৫টি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করেছে। আরও ১৩টি জাহাজ প্রণালি এলাকায় অবস্থান করছে।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, অবরোধ উপেক্ষা করে পার হওয়া জাহাজগুলোর মধ্যে চারটি ট্যাঙ্কার ছিল। এগুলোর মধ্যে লাইবেরিয়ার পতাকাবাহী ‘ক্রিশ্চিয়ানা’, ‘রিচ স্টারি’ ও ‘মুরলীকিষাণ’ এবং পানামার পতাকাবাহী ‘পিস গালফ’ উল্লেখযোগ্য।

তবে এসব ট্যাঙ্কার গোয়াদর উপসাগর ও রাস আল হাদ্দের কাছাকাছি মার্কিন অবরোধ রেখার সামনে এসে থেমে থাকতে দেখা গেছে।

বর্তমান পরিস্থিতিতে, মার্কিন নৌবাহিনী গোয়াদর উপসাগর থেকে ওমানের রাস আল হাদ্দ পর্যন্ত এলাকাজুড়ে বিস্তৃত রেখা বরাবর এই অবরোধ কার্যকর করছে। অবরোধের ফলে প্রায় দুই হাজার জাহাজ পারস্য উপসাগসের ভেতরে আটকে আছে এবং প্রায় ৪০০ জাহাজ প্রবেশের অপেক্ষায় রয়েছে।

এদিকে, শিপিং পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ট্যাঙ্কারট্রাফিক জানিয়েছে, অনেক জাহাজ নিজেদের প্রকৃত পরিচয় গোপন রাখতে ভুয়া অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সিগন্যাল ব্যবহার করছে।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন