রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর 

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর 

ঢাকা : বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করেন। এ সময় একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে প্রকাশিত এই স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট ও ডাটা কার্ড দেশের ক্রীড়াপ্রেমী এবং ডাকটিকিট সংগ্রাহকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করবে বলে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনুর রশিদ।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন