রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন আগামীকাল

প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন আগামীকাল

সিলেট: একদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার  মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছেন।

সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। পরে একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন।

কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী (১৭ জুন) সকালে ঢাকা থেকে বিমানে সিলেট যাবেন। সেখান থেকে সড়ক পথে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

পরে বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। এরপর বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজার বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশে অংশ নিতে জেলার প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরইমধ্যে আইনশৃঙ্খলাসহ সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

স্ট্যালিন রহমান/এনডি/জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন