রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপই শেষ, বললেন কোহলি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপই শেষ, বললেন কোহলি

২০১১ বিশ্বকাপে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক ম্যাচে অপরাজিত ১০০ রানের ইনিংস দিয়ে গল্প শুরু হয়েছিল ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির।

তবে এবার দীর্ঘ দেড় দশক পর তার সমাপ্তির বার্তা দিলেন ভারতের সংবাদমাধ্যম ‘জিওস্টার’-কে দেয়া এক সাক্ষাৎকারে এই তারকা ব্যাটার জানিয়ে দিয়েছেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হবে দেশের হয়ে তার শেষ বিশ্বকাপ।

২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর বর্তমানে শুধু ওয়ানডে ও আইপিএল খেলে যাচ্ছেন কোহলি।

তিনি বলেন, এবার খেলা হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।

ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ সেঞ্চুরি করা কোহলির ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই ট্রফি উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়েছিল। এরপর আরও তিনটি ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন।

২০২৩ সালে সর্বশেষ বিশ্বকাপে সর্বোচ্চ ৭৬৫ রানও ছিল তার। বিশ্বকাপের এক আসরে সেটা ছিল সর্বোচ্চ রানের রেকর্ড। ক্যারিয়ারে এ চার বিশ্বকাপের মধ্যে প্রথম ও সর্বশেষ আসরটি ঘরের মাঠে খেলেন কোহলি। প্রথমবারে চ্যাম্পিয়ন হলেও সর্বশেষবার ফাইনালে হারেন।

৫০ ওভারের টুর্নামেন্টকে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে আখ্যা দিয়ে কোহলি বলেন, ‘এখানে টি-টোয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়।

বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টোয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচজুড়ে একই পর্যায়ের তীব্রতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়।’

এ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ৩৭টি ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি ১২টি ফিফটিতে ৫৯.৮৩ গড়ে ১,৭৯৫ রান সংগ্রাহক কোহলির সামনে এখন শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ রানের (২,২৭৮) রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে; যার থেকে তিনি আর মাত্র ৪৮৪ রান দূরে।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে তার কী লক্ষ্য? এমন প্রশ্নে কোহলির সোজাসাপ্টা উত্তর, ‘অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার তা করতে আমি প্রস্তুত।’

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন