রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

কুষ্টিয়ায় থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে কুমাখালী উপজেলা কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামের মো.মোবারক আলীর (৭০) বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী দোচালা টিনের খোলা শয়নঘরের মাটির গর্তে ভিতর থেকে একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, উদ্ধার হওয়া পিস্তলটি থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি।

কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজাউল হক বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওয়াইএ/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন