, || ||

জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৯১ বোতল ভারতীয় সিরাপ ও গাঁজা জব্দ

জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৯১ বোতল ভারতীয় সিরাপ ও গাঁজা জব্দ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক চারটি অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় উইনসিরক্স সিরাপ ও ২ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

গতকাল রোবিবার (১ নভেম্বর) ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সোমবার (২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, গতকাল রবিবার (১ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৫/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের টুনু মন্ডলের আমবাগানে অভিযান চালানো হয়। এ অভিযানে ৫৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় উইনসিরক্স সিরাপ জব্দ করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/এমপি থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রামের একটি বাঁশবাগানে অভিযান চালায় বিজিবি। সে সময় ২৪ বোতল ভারতীয় উইনসিরক্স সিরাপ জব্দ করা হয়।

এদিকে রাত ৮টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭২/৩-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের মাঠে মো. আবুল কাশেমের পেয়ারা বাগানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৭০ বোতল ভারতীয় ইউনসিরিক্স সিরাপ জব্দ করা হয়।

এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৯-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের জাহাঙ্গীরের ধানক্ষেতে অভিযান চালানো হয়। এ অভিযানে ২ কেজি ২০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৪৪ বোতল উইনসিরক্স সিরাপ জব্দ করা হয়।

বিজিবির পৃথক চারটি অভিযানে সর্বমোট ১৯১ বোতল ভারতীয় সিরাপ ও ২ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তবে জব্দকৃত মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন