শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্ববাজারে তেলের দাম কমেছে

বিশ্ববাজারে তেলের দাম কমেছে

ঢাকা : ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শক্তিশালী হচ্ছে—এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।

বুধবার (৩ জুন) গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫-তে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা ০.৬৯ শতাংশ কমে ৯৭.১৪ ডলারে নেমে আসে।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬২ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে ৯৫.৪০ ডলারে দাঁড়ায়।

এতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের চলমান সংঘাতের অবসানে বৃহত্তর কূটনৈতিক সমাধানের আশা জোরদার হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। খবর আল জাজিরার।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন