, || ||

মাগুরায় হাইব্রিড ধান চাষে আধুনিক কলাকৌশল বিষয়ক কর্মশালা

মাগুরায় হাইব্রিড ধান চাষে আধুনিক কলাকৌশল বিষয়ক কর্মশালা

মাগুরা : মাগুরার শালিখা উপজেলার ৩ নম্বর আড়পাড়া ইউনিয়ন পরিষদে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ক এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এক কেজি করে ব্র্যাকসিড হাইব্রিড-১০ আমন ধানের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্ল্যান্ট প্রটেকশন কর্মকর্তা মৃণাল কান্তি ঘোষ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো-এর খুলনা অঞ্চলের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের সিনিয়র টিএসও মোহাম্মদ লিয়াকত আলী, আবু সিনহা এবং স্থানীয় কৃষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রবন্ধ উপস্থাপনায় কৃষিবিদ মোস্তাফিজুর রহমান বলেন, মাঠ পর্যায়ে সঠিক দিকনির্দেশনা ও সময়োপযোগী পরামর্শ পেলে কৃষকরা হাইব্রিড ধান চাষে কম খরচে বেশি ফলন অর্জন করতে পারবেন।

তিনি আরও জানান, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে লাভজনক কৃষিতে আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

মোখলেছুর রহমান/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন