রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

স্বামী সাইফের জন্মদিনে ভালোবাসার বার্তা কারিনার

স্বামী সাইফের জন্মদিনে ভালোবাসার বার্তা কারিনার

ঢাকা: স্বামী সাইফ আলী খানের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসার বার্তা দিয়েছেন স্ত্রী কারিনা কাপুর। ১৬ আগস্ট সাইফের জন্মদিন উপলক্ষে কারিনা তাঁদের বেশ কিছু অদেখা ছবি প্রকাশ করেন।

ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। ছবির একটি অংশে সমুদ্রসৈকতের মনোরম পরিবেশে সাদা বিকিনি ও সানগ্লাসে দেখা যায় কারিনাকে। পাশে ছিলেন জন্মদিনের নায়ক সাইফ আলী খান।

সাইফকে কখনো তাঁকে খালি গায়ে, আবার কখনো সাদা শার্ট ও লাল শর্টসে দেখা গেছে। দুজনের স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো নজর কেড়েছে ভক্তদের।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কারিনা লেখেন, সাইফ আলী খান তাঁর জীবনসঙ্গী এবং তাঁকে ছাড়া জীবন অনেকটাই একঘেয়ে হয়ে যেত। মজার ছলে তিনি আরও জানান, পোস্টে থাকা সাইফ আলী খানের ছবিগুলো তাঁর অনুমতি নিয়েই প্রকাশ করা হয়েছে।

তবে শুধু দম্পতির ব্যক্তিগত মুহূর্ত নয়, কারিনার পোস্টে জায়গা পেয়েছে তাঁদের দুই ছেলে তৈমুর ও জেহর সঙ্গে কাটানো সময়ও। ছুটির দিনের নানা স্মৃতি, সড়কভ্রমণ এবং পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত ধরা পড়েছে ছবিতে।

এই পোস্টে কারিনার বেছে নেওয়া গানও বিশেষভাবে নজর কেড়েছে। তিনি তাঁদের অভিনীত ‘টশন’ ছবির জনপ্রিয় গান ‘দিল ডান্স মারে’ ব্যবহার করেছেন।

প্রসঙ্গত, ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ছবির শুটিংয়ের সময়ই সাইফ আলী খান ও কারিনা কাপুরের সম্পর্কের শুরু হয়েছিল। ফলে জন্মদিনের পোস্টে গানটির ব্যবহারেও ছিল পুরোনো প্রেমের স্মৃতি।

২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ের পর থেকে বলিউডের আলোচিত দম্পতিদের তালিকায় রয়েছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেওয়া এবং একে অন্যের বিশেষ দিন উদযাপন করার কারণে তাঁদের নিয়ে আগ্রহ কমেনি।

সাইফ আলী খানের জন্মদিনে কারিনা কাপুরের এই পোস্টও যেন সেই দীর্ঘ সম্পর্কের ভালোবাসা ও বন্ধনের নতুন এক ঝলক।

জেএন/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন