, || ||

৫৮ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও ভায়াগ্রা জব্দ

৫৮ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও ভায়াগ্রা জব্দ

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ২৯০ বোতল উইনসেরেক্স সিরাপ ও ১ হাজার ১ পিস ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মহেশপুরের নতুনকোলা
ও বুধবার (৪ নভেম্বর) সকালে জীবননগরের মাধবখালী সীমান্তে পৃথক অভিযান অভিযান চালানো হয়।

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৫৯/২-এস পিলার থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নতুনকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

এদিকে বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ৭১/এমপি পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. আলমের আমবাগান থেকে ১ হাজার ১ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।

এএএম

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন