, || ||

এমবাপ্পের চোট দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স

এমবাপ্পের চোট দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপের লড়াই। এমন গুরুত্বপূর্ণ সময়ে ক্লাব ও জাতীয় দল—দুই দিক থেকেই বড় ধাক্কার শঙ্কা তৈরি হয়েছে কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে।

শুক্রবার লা লিগায় রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেটিসের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের শেষ দিকে, ৮১ মিনিটে এমবাপ্পে কিছুটা অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন এবং সরাসরি ড্রেসিংরুমে চলে যান।

ম্যাচ শেষে কোচ আলভারো আরবেলোয়া জানান, এমবাপ্পের চোটের অবস্থা এখনো স্পষ্ট নয়, তবে পরবর্তী কয়েক দিনে বিষয়টি পরিষ্কার হবে।

ইএসপিএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এমবাপ্পের বাম হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। সামনে রিয়ালের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ রয়েছে, এই ম্যাচগুলোতে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

চলতি মৌসুমে লিগে ২৮ ম্যাচে ২৪ গোল করে দারুণ ফর্মে আছেন তিনি।

এদিকে, আসন্ন গ্রীষ্মে ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা এমবাপ্পের। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর।

ওএনবি ডেস্ক

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন