সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে লোহার মইয়ে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন ও তার মেয়ে মিম।

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ও বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান (ইউপি) হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি একরামুল হোসাইন জানান, বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুৎতায়িত হয়েছিল। ওই মই দিয়ে ওপরে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হয়।

তাকে বাঁচাতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ওএনবি/সিএন/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন