সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

৫৮ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক-ওষুধ ও চোরাচালনি পণ্য উদ্ধার

৫৮ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক-ওষুধ ও চোরাচালনি পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় শিরাপ, ভারতীয় ওষুধ, কীটনাশক ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (মহেশপুর ব্যাটালিয়ন)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক এ অভিযান পরিচালিত হয়।

রোবিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, শনিবার দিবাগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালী বিওপির একটি টহল দল একই গ্রামের একটি আম বাগানের মাটির নিচে গর্ত করে রাখা ৬০ বোতল ভারতীয় এসকফ সিরাপ ও ১৫৫৬ পিস ওষুধ উদ্ধার করে।

একই দিনে মহেশপুরের যাদবপুর বিওপির টহল দল গোপালপুর এলাকার একটি ঘাস খেতের পাশ থেকে আসামী বিহীন ১৩৭ প্যাকেট অবৈধ ভারতীয় কীটনাশক জব্দ করে।

এছাড়া আজ রোবিবার ভোরে আনুমানিক সাড়ে ৪টার দিকে মহেশপুরের লড়াইঘাট বিওপির আওতাধীন হালদারপাড়া এলাকার একটি কলা বাগান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন গহনা ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত জুড়ে বিজিবির নিয়মিত চোরাচালান বিরোধী টহল অব্যাহত রয়েছে। টহল জোরদার থাকায় অবৈধভাবে আনা এসব মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। উদ্ধারকৃত এসব মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিপি/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন