, || ||

চুক্তি ব্যর্থ হলে ফের ইরানের হামলার হুমকি ট্রাম্পের

চুক্তি ব্যর্থ হলে ফের ইরানের হামলার হুমকি ট্রাম্পের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং সমঝোতায় পৌঁছানো সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ইরান আলোচনায় আগ্রহ দেখিয়েছে এবং বর্তমানে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তার ভাষ্য, ‘চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের কারণেই ইরান আলোচনায় বসতে আগ্রহী হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান না নিলে তেহরান কখনো আলোচনার টেবিলে আসত না।

তবে কোনো সমঝোতা না হলে আগের মতো সামরিক পদক্ষেপে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সেই পদক্ষেপ নেবে, যা কয়েক দিন আগে নেওয়া হয়েছিল।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন