, || ||

জীবননগরে বালি বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

জীবননগরে বালি বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

চুয়াডাঙ্গার জীবননগরে বালি ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের পোস্ট অফিস পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ার বিশারত আলীর পুত্র শফিকুল ইসলাম খোকা (৫০), তার ছেলে ইমন (২৪), শিমুল (৩০) এবং অপরপক্ষ বাঁকা কাউন্সিলপাড়ার রমজান আলীর পুত্র শফিক (৪৫), কুতুব (৩২), রফিকুল (৪০) ও শফিক উদ্দীনের পুত্র রাকিব (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালি বিক্রয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষের লোকজন বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পরস্পরকে আঘাত করেন।

এতে উভয় পক্ষের কয়েকজন মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে শফিকুল ইসলাম খোকার অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, মারামারির ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমআইএম/এএস

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন