, || ||

জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় সিরাপ ও ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ও দিবাগত রাতে এসব অভিযান চালানো হয়। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত ১৩ নভেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়।

এসময় সীমান্ত পিলার ৬৬-এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের দলিল মিয়ার আমবাগান থেকে ৫৪ বোতল ভারতীয় উইন সিরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

এদিকে, রাত পৌনে ১টার দিকে মহেশপুরের সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় এসকফ কফ সিরাপ উদ্ধার করা হয়। সীমান্ত পিলার ৫৪/১-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকরাইল রাস্তার পাশ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

একই দিন রাত আড়াইটার দিকে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭৪/২-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর হালদারপাড়া গ্রামের ফকিরের কলাক্ষেতের পাশ থেকে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। ।

বিজিবি বিজ্ঞপ্তিতে আরও জানায়, পৃথক এসব অভিযানেও কোনো আসামি আটক করা সম্ভব হয়নি। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনডি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন