চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বিকেলে গণমাধ্যমে পাঠানো মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত পিলার-৭০/৫-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ জব্বারের আমবাগানে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি।
এ সময় মালিকবিহীন ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পিআর



