, || ||

জোরপূর্বক জমি জখল, নির্যাতনের ও হয়রানির বিচার দাবিতে আনারুল ইসলামের সংবাদ সম্মেলন

জোরপূর্বক জমি জখল, নির্যাতনের ও হয়রানির বিচার দাবিতে আনারুল ইসলামের সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার দর্শনায় পৈত্রিক ও নামজারি করা জমি জবরদখল, শারীরিক নির্যাতন এবং মিথ্যা মামলার হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. আনারুল ইসলাম নামের এক ভুক্তভোগী।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দর্শনা প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী আনারুল ইসলাম বলেন, তাদের পৈত্রিক সূত্রে পাওয়া খতিয়ান নং ২৫-৫১৪ ও ৫১৫-এর সুলতানপুর ও কামারপাড়া মৌজার বিভিন্ন দাগের জমি এবং ৬ বোনের নামে খারিজকৃত জমি বিগত ১৬-১৭ বছর ধরে জোরপূর্বক জবরদখল করে আসছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা।

তিনি অভিযোগ করেন, সুলতানপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মো. ওয়ায়দুদ, মোশারফ হোসেন এবং মৃত খালেকের ছেলে আবুল হাশেমসহ কতিপয় ভূমিদস্যু তাদের ওপর নানা রকম অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। এমনকি জোরপূর্বক জমি কেড়ে নেওয়ার পর তাদের ওপর নির্যাতন চালিয়ে গ্রামছাড়া করা হয়। বর্তমানে তিনি জীবননগরের নারায়ণপুরে মানবেতর জীবনযাপন করছেন।

জমি সংক্রান্ত আইনি লড়াইয়ের কথা তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে দায়েরকৃত দেওয়ানী মামলা নং ৪১/৯৭-এর রায় তাঁর পক্ষে আসে। ২০০৯ সালের ১৭ আগস্ট কোর্টকৃত দখলের রায় তার পক্ষে আসার পর আদালত ও পুলিশ কর্মকর্তা লাল ফিতা দিয়ে জমি বুঝিয়ে দিলেও ভূমিদস্যুরা পরবর্তীতে তা তুলে নিয়ে জোরপূর্বক পুনরায় জমি দখল করে নেয়। এছাড়া দেওয়ানী মামলা নং ১৩৬/২০০৯, ০৫/৯ সিভিল ডিভিশন, ৬০/১১ ক্রিমিনাল এবং ১৪৪/০৯ মামলায় আদালতের রায় তার পক্ষেই রয়েছে বলে তিনি জানান।

বর্তমান জনবান্ধব সরকারের আমলে নিজের দলিলকৃত ও নামজারি করা জমি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করতে তিনি স্থানীয় প্রশাসন, সাংবাদিক সমাজসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

আর

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন