, || ||

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অস্থিতিশীল পরিস্থতি সৃষ্টির অভিযোগে মো. তুহিন আলী (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার জুড়ানপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. তুহিন আলী দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা আব্দুর রশিদ ও জুলেখা খাতুন দম্পতির ছেলে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে জুড়ানপুর পূর্বপাড়া এলাকা থেকে তুহিন আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এনডি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন