ঢাকা: বেশ কিছুদিন ধরেই ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে এবার যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ।
একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের পিড়িতে বসছেন এই অভিনেত্রী। তবে বিয়ের আয়োজন কোথায় হবে, পাত্র কে কিংবা অনুষ্ঠানের বিস্তারিত কী- এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পূজা।
এর আগে এক সাক্ষাৎকারে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন।

এরপর গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পূজা চেরির বিয়ে হয়ে গেছে- এমন খবর। বিষয়টি নিয়ে এই অভিনেত্রী জানান, তার এখনো বিয়ে হয়নি। পাশাপাশি বিয়ে হলে তা গোপন রাখবেন না।
তবে সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের তারিখ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ওই দিনই পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তবে এখন পর্যন্ত পাত্রের পরিচয়, বিয়ের ভেন্যু কিংবা আয়োজনের ধরন নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে পূজা চেরীর আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে আছেন তার ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করা পূজা চেরি ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন।
জেএন



