ময়মনসিংহ : রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দায়ী সোহেল রানার সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান এবং নজরুল পুরস্কার-২০২৫ প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই সহ্য করবে না। দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রী আরও বলেন, এ ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যাতে ভবিষ্যতে ক এ ধরনের অপরাধ করার সাহস না পায় কেউ।
এমএস/এনডি/এএস



