, || ||

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গোলাবারুদসহ ৭ জন গ্রেফতার

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গোলাবারুদসহ ৭ জন গ্রেফতার

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নে ধলিরছড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ একটি সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) বিকালে এতথ্য জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া।

পুলিশ জানায়, মঙ্গলবার ৫ মে সকালে রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকার একটি বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে সকাল ৬টা ১০ মিনিটের দিকে এসআই মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানে সকাল সাড়ে ৯টার দিকে আমির হোসেন ওরফে কালাবাঁশি (২৭)-এর বসতঘরের সামনের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আমির হোসেন (কালাবাঁশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস ওরফে শুভ রাজ এবং শেফায়েত নূর। এরা সকলে রামু এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তাজা ও খালি এ্যামুনেশন, শটগানের কার্তুজ, কিরিচ, চকলেট বোমা, অস্ত্র তৈরির নকশা এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও যন্ত্রপাতি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শাহজাহান চৌধুরী শাহীন/এএএন/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন