সাতক্ষীরা : সংবাদ সংক্রান্ত জের ধরে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক সাংবাদিককে মারধোরের অভিযোগ উঠেছে স্থানীয় দূর্বিত্তদের বিরুদ্ধে । গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে কলারোয়া প্রেস ক্লাবের সামনে হামলার এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান আসাদ। সে পৌর সদরের তুলসীডাঙ্গা এলাকার সৈয়দ আলীর ছেলে ।
আসাদ কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতির দ্বায়িক্ত পালন করছেন ।
বর্তমানে তিনি আহত অবস্থায় কলারেয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে সংবাদিকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জেলা ও উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।

হাসপাতালে চিকিৎসাধীন আসাদুজ্জামান আসাদ বলেন, আখলাকুর রহমান শেলীর ও তার ছেলে অঙ্কুরের বিরুদ্ধে তিনি চাঁদাবাজির তথ্য পেয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন। বেলা ১২ টার দিকে প্রেস ক্লাবের সামনে দেখা হয় আখলাকুর ও তার ছেলে অঙ্কুরের সাথে। ওই সময় তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে তারা।
একপর্যায়ে আখলাকুর রহমান শেলীর নেতৃত্বে ও তার ছেলে অঙ্কুর , সিরাজুল ওরফে ট্রলি সিরাজ, আলতাফ হোসেন , আবির হোসেন হামলা চালায়। ওই সময় তারা এলোপাতাড়ি মারতে থাকলে স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।
কলারোয়া থানার ওসি এইচ. এম শাহিন বলেন , ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে এখনও পর্যান্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
আব্দুল মোমিন/এনডি/এএস



