ঢাকা: বিশ্বকাপের সেমিতে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
ডালাসে বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে স্পেন। মাচের ২২তম মিনিটে স্পটকিক থেকে মাইক মেনিয়াঁকে পরাস্ত করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল।
গোল হজমের পরও কাঙ্ক্ষিত ছন্দে ফিরতে পারেনি দিদিয়ের দেশমের দল। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে কিংবা মাইকেল অলিসে—কেউই স্পেনের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেননি।

বিরতির পরও আধিপত্য ধরে রাখে স্পেন। ৫৮তম মিনিটে দানি ওলমোর সঙ্গে দুর্দান্ত ওয়ান-টু খেলে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো।
দ্বিতীয় গোল হজমের পর কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে ফ্রান্স। এমবাপ্পের কয়েকটি প্রচেষ্টা এবং অরেলিয়েঁ চুয়ামেনির হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
বদলি দেজিরে দুয়েরও একটি ভালো সুযোগ ছিল, কিন্তু উনাই সিমনের দৃঢ়তায় গোলের দেখা পায়নি লে ব্লুরা। অন্যদিকে স্পেন ব্যবধান আরও বাড়ানোর সুযোগও তৈরি করলেও, ব্যবধান বাড়াতে পারেননি।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল স্পেন। আর টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হলো ফ্রান্সের।
ওএনবি/জেএন



