, || ||

১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৭ হাজার কোটি টাকা

১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৭ হাজার কোটি টাকা

ঢাকা: আগস্ট মাসের প্রথম ১১ দিনে দেশে ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) একদিনেই দেশে এসেছে ১২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৫৪৯ কোটি টাকা।

চলতি বছরের আগস্টের প্রথম ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ১১ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার রেমিট্যান্স বেড়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী রয়েছে, যা দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও ডলার বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এসএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন