ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন বলেছেন, অতীতের যেকোন সময়ের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোন বিধিনিষেধ নেই।
বুধবার (১৯ আগস্ট) সকালে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। আর সেটাকে অব্যাহত রাখতে হবে। তবে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করে তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছে সরকার তাদেরকে বিচারের মুখোমুখি করেছে। সরকার গণমাধ্যমে একটি নতুন ইকো সিস্টেম তৈরি করতে কাজ করছে।
পিএস/এএস



