চুয়াডাঙ্গা: অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ১০ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে।
রোববার (৩১ মে) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে তাদেরকে আটক করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বারাদি বিওপির একটি নিয়মিত টহল দল ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রোববার ভোরে দর্শনা বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ১০ সদস্যের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করে।

আটককৃত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
ইএ/এনডি/এএস



